ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:৫২ পিএম
X

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২৪ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। সংস্থাটির দাবি, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৪ লাখ ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রাসেল ফরাজি (৪০) এবং কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা মেহেদী হাসান টিপু (২২)।

বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

তিনি আরও জানান, গত ২২ এপ্রিল দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় হ্নীলা থেকে ঢাকাগামী একটি সন্দেহজনক টাটা কাভার্ড ভ্যান থামানো হয়। গাড়ির চালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রাসেল ফরাজি (৪০) এবং তার সহযোগী কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা মেহেদী হাসান টিপু (২২)-কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রথমে কোনো তথ্য অস্বীকার করেন।

পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ৩০ বিজিবির এ অধিনায়ক।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝