ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ পিএম
X
Advertisement

যশোরে অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধবার ভোর ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) ভারতের মুম্বাইয়ের বাসিন্দা।

বিজিবি জানায়, তার কাছ থেকে উদ্ধার করা হয় গোল্ড পেস্ট আকারে ৯০০ গ্রাম স্বর্ণ, যা পরীক্ষায় খাঁটি বলে নিশ্চিত হয়েছে। এছাড়া পাওয়া গেছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারত, মধ্যপ্রাচ্য ও মিশর হয়ে নিয়মিত যাতায়াত করতেন এবং দুবাই থেকে ঢাকা হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল।

জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমার প্রক্রিয়া চলছে।

এসকেআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement