ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৪৫ পিএম
X

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ জোটের একজন—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের পর আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।


বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াত জোট ও স্বতন্ত্র জোটের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং অফিসার।


এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসনে মনোনয়নপত্র দিয়েছে। এর বাইরে আরও তিনজন আলাদাভাবে মনোনয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামী ও তার জোটের শরিকদের জন্য বরাদ্দ ১৩টি আসনের মধ্যে জামায়াত আটজন, এনসিপির দুজন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে মনোনয়ন পেয়েছেন। একটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জুলাইয়ের শহীদ জাবির ইব্রাহিমের মাকে।


দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, ‘আমরা ১৩টি মনোনয়নপত্র বাছাই করেছি, এর মধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হয়েছে। একজনের মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ (পেন্ডিং)। আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।’


আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝