ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নান্দাইলে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম
X
Advertisement

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউল ডাংরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—দেউল ডাংরা গ্রামের সুমন মিয়ার আড়াই বছর বয়সী মেয়ে সাইফা আক্তার এবং তুহিন মিয়ার তিন বছর বয়সী মেয়ে সুরাইয়া আক্তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে শিশুরা বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।

স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া জানান, শিশুরা সম্পর্কে আপন চাচাতো বোন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এইচএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement