ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১৩ পিএম
X

খুলনায় সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমনমান পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। এ পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৬০ জন। 

এর মধ্যে এসএসসিতে ১৬৬ জন দাখিলে ১৫৯ জন ও এসএসসি ভোকেশনালে ৩৫ জন উপস্থিত ছিল। 

খুলনা জেলা প্রশাসনের (আইসিটি ও কল্যাণ শাখা) সূত্র জানায়, যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো ২৬ হাজার ৭০০ জন।  খুলনা জেলা ও মহানগরীর ৯৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এর মধ্যে এসএসসি'র ৫৪টি কেন্দ্রে ২১ হাজার ৫১৭ জন, দাখিলের ১৪টি কেন্দ্রে ৩ হাজার ৫৮২ জন এবং এসএসসি ভোকেশনালের ২৭টি কেন্দ্রে ১ হাজার ৬০১ জন অংশগ্রহণ করার কথা ছিল। 

মঙ্গলবার প্রথম দিনে এসএসসি’র বাংলা (আবশ্যিক) ১ম পত্র, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি ভোকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৭ হাজার ৫১৪ জন। সেই তুলনায় এবার এসএসসি ও সমমানে পরীক্ষার্থী কম রয়েছে ৮১৪ জন।

এসএমএস/এসআর 


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝