ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কক্সবাজারে বিভিন্ন অপরাধে ১৪ জন গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ পিএম
X

পর্যটন নগরী কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন এবং বিভিন্ন মামলার ৯ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন।

তিনি জানান, কক্সবাজার শহরে ছিনতাইকারী দমন, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর থানাধীন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন— সাইফুল ইসলাম ওরফে সাইফুল রহমান (২৬), মোহাম্মদ হোসেন (২৪), আবুল হায়াত মোহাম্মদ তারেক (২৬), মো. শফিক (২১) এবং তারেক (২০)।

এছাড়াও বিভিন্ন মামলার ৯ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— আনোয়ারুল ইসলাম (৪২), মো. কফিল উদ্দিন (১৭), নবাব মিয়া (৪৫), জাবেদ (৩০), মো. তারেক জিয়া (২৪), মুফিজ, বিধু শর্মা, মো. হানিফ (৩৬) এবং খন্দকার শাহীন ইসলাম (২০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ছমি উদ্দিন।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝