ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে ভূমি সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পিএম
X

ভূমি সেবা সহজিকরণের লক্ষ্যে লক্ষ্মীপুরে ভূমি সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সদর উপজেলা ভূমি অফিস ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি-লক্ষ্মীপুরের আয়োজনে সদর উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে অর্ধশতাধিক ইয়েস ও এসিজি সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস।

এ সময় উপস্থিত ছিলেন সনাকের সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, সহ-সভাপতি প্রফেসর হুমায়ুন কবির, সনাক সদস্য আবুল মোবারক ভূঁইয়া, আহম্মদ হোসেন, খোদেজা খাতুন, হাবিবুর রহমান সবুজ, রাজীব হোসেন রাজু, টিআইবি লক্ষ্মীপুরের কো-অর্ডিনেটর আবদুর রব খান, এসিজি সদস্য মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে ভূমি আইন, নামজারি, ভূমি উন্নয়ন কর, ভূমি-সম্পর্কিত অপরাধ ও শাস্তি, খতিয়ান, খাস জমি ও ভিপি জমিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝