ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাড়িতে আগুন, মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:১৬ এএম আপডেট: ২০.০৪.২০২৬ ৩:৪৪ পিএম
X

দিনাজপুরে ঘরের মেঝে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার দিবাগত রাত ১টার দিকে শহরের সুইহারি আশ্রমপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এলাকাবাসী বাড়িটিতে আগুন দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় তারা ঘরের মেঝে থেকে স্বামী-স্ত্রীর মরদহ উদ্ধার করে।

নিহতরা হলেন- ওই এলাকার তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)।

পুরিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পায় এলাকাবাসী। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়াার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে তাদের ঘর তল্লাশি করলে ঘরের মেঝে থেকে তপন রায় ও লতা রানীর মরদেহ উদ্ধার করে। 

তবে আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এলাকাবাসী কিংবা ফায়ার সার্ভিস জানাতে পারেনি।

দিনাজপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী বলেন, 'নিহত দু'জনের মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাসায় আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে ও স্বামী-স্ত্রী কিভাবে মারা গেলেন এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।'

এএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝