ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ড্রাম ট্রাকচাপায় কৃষক দল কর্মীকে হত্যার অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৩ এএম আপডেট: ১৯.০৪.২০২৬ ১১:০৬ এএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে ড্রাম ট্রাকচাপায় কৃষক দলের এক কর্মীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কামরুল হাসান ফয়সাল (৩৫) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ বাকর আলী চৌধুরী বাড়ির সাবেক মেম্বার মৃত আবদুল মালেক বাবুলের ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় একটি ড্রাম ট্রাকের চাপায় গুরুতর আহত হন ফয়সাল। উপস্থিত লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল ও নিহতের পরিবার জানান, গত কয়েক দিন ধরে ফয়সালকে পূর্ব শত্রুতার জেরে জুয়েল নামের এক যুবক ও তার সহযোগিরা হত্যা করতে চাচ্ছিলো। তারই জেরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উল্লেখিত এলাকায় ড্রাম ট্রাকচাপা দিয়ে তাকে হত্যা করে। 

তিনি এ হত্যাকাণ্ডের ঘটনায় হাটহাজারীর সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ফয়সাল হত্যাকাণ্ডের মূল চক্রটিকে আইনের আওতায় আনতে জোর দাবিও জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

ইউএন/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement