ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় অফিসে বসেই ঘুষের হিসাব করছেন হিসাবরক্ষক, ভিডিও ভাইরাল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ পিএম
X

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমানের ঘুষের হিসাব করার ভিডিও ভাইরাল হয়েছে। ১ মিনিট ৬ সেকেন্ডের পৃথক দুটি ভিডিওতে দেখা যায়, তিনি নিজ অফিসের দাপ্তরিক টেবিলে বসেই দুইজন ইউনিয়ন পরিষদের সচিবের কাছ থেকে প্রকল্পের বিল তৈরির জন্য গুনে গুনে ঘুষের টাকা নিচ্ছেন।

শনিবার বিকেলে এসব একাধিক ভিডিও ও ছবি ডেইলি অবজারভারের সাতক্ষীরা প্রতিনিধি এম. জিল্লুর রহমানের হাতে আসে। পরে দেখা যায়, কালীগঞ্জ এলজিইডি অফিসের হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমান উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সচিব সাইদুর রহমান এবং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামানের কাছ থেকে প্রকল্পের বিল তৈরির জন্য আগাম এক হাজার টাকার ১০টি নোট গুনে গুনে নিচ্ছেন। একইভাবে ইউপি সচিব সাইদুরের কাছ থেকেও ঘুষের টাকা নেওয়ার দৃশ্য দেখা যায়।

চলতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ক্যামেরায় ধরা পড়ে এসব দৃশ্য। সরকারি অফিসে বসে প্রকাশ্যে এমন ঘুষ লেনদেনের ঘটনায় সচেতন মহল উদ্বিগ্ন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন জানান, তার বিরুদ্ধে যথাযথ অভিযোগ পেলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে। তবে শনিবার রাতে একাধিকবার মোস্তাফিজুর রহমানের মোবাইল নম্বরে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা শহরের উপকণ্ঠের লাবসা গ্রামের আবুল কালামের ছেলে। ২০০৫ সালে চাকরিতে যোগদানের পর বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। তার অফিসে গেলে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না—এমন প্রচলিত ধারণাও তার কর্মস্থল এলাকায় রয়েছে। তিনি যেখানেই চাকরি করেছেন, সেখানেই ঘুষ গ্রহণের অভিযোগে সমালোচিত হলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এমজেডআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝