ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:২৪ এএম
খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে অপর এক কিশোর। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে।

আহত নিরব একই এলাকার বাসিন্দা। তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হামলাকারী ও হতাহত উভয়ই সমবয়সী। তারা একে অপরের বন্ধু। গত দু’দিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোর সাব্বির ও নিরবকে পেয়ে পেটে ছুরিকাঘাত করে। আহত সাব্বিরকে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ছুরিকাঘাতে নিরবের পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পরবর্তীতে খুমেক হাসপাতালে নেওয়া হয়। 

নিহত সাব্বিরের বাবা মোস্তফা বলেন, 'সন্ধ্যার একটু পরে বাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে ঘর থেকে বের হয়ে আড্ডার জন্য বাড়ির পাশে একটি দোকানে যায়। আমি বাড়ি থেকে বাজারে যাই। সেখানে সাব্বিরের এক বন্ধু জানায় তাকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। সেখান থেকে সাইকেল চালিয়ে হাসপাতালে যাই।'

তিনি বলেন, 'স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারি সাব্বিরকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান সে মারা গেছে। সাব্বির স্থানীয় একটি ডিস লাইনে চাকরি করত।'

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র বলেন, 'হামলাকারী এবং যারা হতাহত হয়েছেন তারা উভয়ই একে অপরের বন্ধু। ৪-৫ দিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিরোধের জেরে এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে এটা জানা গেছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।'

এসএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝