ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৮ পিএম আপডেট: ১৬.০৪.২০২৬ ১০:৫৯ পিএম
X
Advertisement

হবিগঞ্জে অভিনব কৌশলে ট্রাকভর্তি বালুর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরার মূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি দল মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়।

পরে তল্লাশি চালিয়ে ট্রাকটির বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এসব জিরা পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে।

জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের অপরাধ রোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

এমআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement