ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:০৬ এএম
X

রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমে ৪-৩ গোলের এক রোমাঞ্চকর জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জার্মান ক্লাবটি।

বুধবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মারাত্মক এক ভুল করে বসেন গোলকিপার ম্যানুয়েল নয়্যার। তার ভুলে মাত্র ৩৫ সেকেন্ডে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোল করেন আর্দা গুলার। ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের দ্রুততম গোল এটি।

গোল করলেও বেশিক্ষণ এগিয়ে থাকা সম্ভব হয়নি লস ব্লাঙ্কোসদের। ৫ মিনিট পর ম্যাচের ষষ্ঠ মিনিটে আলেকজান্ডার পাভলোভিচ গোল করে বায়ার্নকে ম্যাচে ফেরান।

এরপর ২৯ মিনিটে আবারও গোল করে ম্যাচে রিয়ালকে এগিয়ে দেন আরদা গুলার। দুর্দান্ত এক ফ্রি কিকে জাল খুঁজে নেন তিনি। মিনিট দশেক পর ম্যাচের ৩৯ মিনিটে হ্যারি কেনের গোলে বায়ার্ন ব্যবধান ২-২ সমতায় আনে ম্যাচ।

চোটের কারণে অনিশ্চিত থাকা কিলিয়ান এমবাপে প্রথমার্ধের শেষ দিকে গোল করেন রিয়াল মাদ্রিদের হয়ে। প্রথমার্ধ শেষে ম্যাচে তখন রিয়াল এগিয়ে ৩-২ গোলে। ম্যাচকে ৪-৪ অ্যাগ্রিগেটে নিয়ে আসে রিয়াল।

দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে দ্বিতীয়বার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এদুয়ার্দো কামাভিঙ্গা। তার বিদায়ের পরই রিয়ালের দুর্দশা নেমে আসে। যা ঘুরিয়ে দেন ম্যাচের মোড়।

৮৯তম মিনিটে লুইস দিয়াজ গোল করে যখন বায়ার্নকে এগিয়ে দেন, তখন ম্যাচটা প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু আসল নাটক তখনও বাকি। ইনজুরি টাইমে আবারও আঘাত হানে বায়ার্ন। এবার গোল করেন মাইকেল অলিস। তার সেই গোলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় জার্মান জায়ান্টদের।

শেষ চারে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝