ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বনানীতে ১১তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:৪৯ পিএম
X

রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকায় একটি ১১তলা ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী কাঁচাবাজার এলাকায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ৫টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়।

তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।  

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝