ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ গ্রেফতার ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:২৭ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামাল উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে তিনটায় পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৫ ড্রাম গ্রস বিক তার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত চোরাই মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। জব্দ তালিকা অনুযায়ী মালামালগুলো জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা এলাকার তামিম হোসেন (২৫) এবং বোরহানউদ্দিন থানার জয়া এলাকার মো. তুষার রহমান পিন্স (২০)।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝