ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পিএম
X
Advertisement

হবিগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১২ এপ্রিল) ভোররাত ও সকালে পৃথক দুটি অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি টহল দল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে রাত আনুমানিক ১টার দিকে একটি কার্টনবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের কার্টনের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।

একই এলাকায় সকালে আরেকটি অভিযানে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তার ভেতরে সুকৌশলে লুকানো ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৭৮ লাখ টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

এমআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement