ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাপ্তাইয়ে বিষু উৎসব উপলক্ষে বর্ণিল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:২৭ পিএম আপডেট: ১২.০৪.২০২৬ ৫:৩৯ পিএম
X
Advertisement

তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি, নদীতে ফুল ভাসানো এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা, কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চলের যৌথ উদ্যোগে রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা কর্ণফুলী স্টেডিয়াম থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা সদরে এসে শেষ হয়।

তনচংগ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ ঢাক-ঢোল বাজিয়ে, নেচে-গেয়ে র‍্যালিতে অংশ নেন। এর আগে নতুন পোশাকে সজ্জিত হয়ে তারা কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে দিনের সূচনা করেন।

পরে কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষু উদযাপন পরিষদের সদস্য সচিব রূপময় তনচংগ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জীত তনচংগ্যা।

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “আজকের বিষু উৎসবে সকল সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছেন। এটি আমাদের ঐতিহ্যের একটি অংশ। এই ফুল ভাসানোর উৎসব একদিন বিশ্ব দরবারে পৌঁছে যাবে।”

এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল চন্দ্র তনচংগ্যা এবং বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement