ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতার মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ এএম
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁতী দলের ১০ নং ওয়ার্ড সভাপতি মো. সোনা মিয়া নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহত সোনা মিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা জব্বার সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, খালিশপুর নয়াবাটি এলাকায় তার একটি ভ্যারাইটিস স্টোর ছিল। প্রতিদিন গভীর রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যেতেন তিনি। শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিন জন যুবক এসে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ডান হাতের বাহুতে দু’টি আঘাত করে। ওই আঘাতেই তার মৃত্যু হয়েছে।

খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ বলেন, 'আসামিদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।'

এসএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝