ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:২২ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১-এর একটি দল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের কেওডালা এলাকায় অভিযান পরিচালনা করে সোনারগাঁ এলাকার ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত রক্সি (৩৫) মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল। সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত।

এছাড়া টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করত সে। সাধারণ মানুষের জমি দখল এবং স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে মোটা অঙ্কের চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপহরণ, মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং চুরিসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ডে সে লিপ্ত ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলার রেকর্ড পাওয়া গেছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাব-১১-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement