ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:২০ পিএম আপডেট: ১০.০৪.২০২৬ ৭:২২ পিএম
X
Advertisement

খুলনার আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে গভীর রাতে র‌্যাব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

গ্রেপ্তার সন্ত্রাসী সুজন আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার বাসিন্দা মো. দুলাল সরকারের ছেলে।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে তার দেখানো মতে বাড়ির ভেতর থেকে একটি দেশীয় তৈরি শর্টগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শর্টগানের গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, সুজনের পূর্ববর্তী অপরাধের রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে তার বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পরে তাকে আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement