ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রূপগঞ্জে অটোরিকশা রাখা নিয়ে হাতাহাতি, চালক নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ পিএম
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা রাখা নিয়ে হাতাহাতির ঘটনায় মো. আবদুল লতিফ (৬৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় হত্যার অভিযোগে মো. জসীম মুন্সি (৩৮) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

নিহত মো. আবদুল লতিফ দক্ষিণ গোড়াগাঁও এলাকার বাসিন্দা। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার মৃত মো. মতিনের ছেলে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারাব পৌরসভার বরপা বাসস্ট্যান্ডের কাছে অটোরিকশা চালক মো. আবদুল লতিফ চাকা মেরামতের দোকানের সামনে অটোরিকশা রাখেন। এ নিয়ে তার সঙ্গে জসীম মুন্সির বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের মধ্যে মীমাংসা করে দেন।

মীমাংসার পর পাশের একটি চায়ের দোকানে চা পান করার সময় হঠাৎ আবদুল লতিফ বসা অবস্থা থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় জসীম মুন্সি নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আটক জসীম মুন্সি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আদাবাড়ী এলাকার জাহাঙ্গীর মুন্সির ছেলে।

এসএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝