Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ৯১)

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩ টার সময় এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

ভোটগ্রহণ চলাকালে দুপুরে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দেন। সংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান, ভোটে ব্যাপক কারচুপি এবং তার নিযুক্ত এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে তিনি শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এদিকে, বৃহস্পতিবার ভোট গ্রহণের দিন সকালেই দুই প্রধান প্রার্থী নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান সকাল ৮টায় শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। 

অপরদিকে, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল সকাল ১০টায় খড়িয়াকাজিরচর ইউনিয়নের রুপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদীর প্রার্থী মিজানুর রহমান।

সূত্রে জানা যায়, ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষ রয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। ভোটগ্রহণ শুরুর পর থেকেই ভোটারদের উপস্থিতি নিয়ে মিশ্র চিত্র দেখা গেছে।

এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পুরো জেলায় ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে। প্রতিটি ভোটকেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৬ জন করে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের ১৮ জন পর্যবেক্ষক এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করছেন। 

বাংলাদেশ সেনাবাহিনীর ৮টি মোবাইল টিমে ২০০-এর বেশি সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১ হাজার ১৫০ সদস্য মোতায়েন রয়েছে, যা এ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) নির্বাচন কমিশন কর্তৃক শেরপুর-৩ আসনের ভোট গ্রহনের তারিখ নির্ধারিত হয়।

এমএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close