ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রতিদিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:২৯ পিএম
X

খুলনা বিভাগের ১০ জেলা ও সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। বুধবার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ জন। 

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১লা জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত তিন মাস সাতদিনে খুলনা বিভাগে ৩৬২ জন রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত কুষ্টিয়ায় মারা গেছেন চারজন। মৃত্যুবরণকারী চার রোগীর মধ্যে কুষ্টিয়ায় গত ২ এপ্রিল একজন, ৩ এপ্রিল দু’জন এবং ৫ এপ্রিল দিবাগত রাতে একজন রয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের দেওয়া দৈনন্দিন তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট ৩৬২ জনের মধ্যে পুরাতন রোগীর সংখ্যা ২৮৮ জন। বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নতুন যোগ হয়েছে আরো ৭৪ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তর বলছে এ অঞ্চলে হাম সংক্রামক আকার ধারণ করছে।

জেলার ভিত্তিতে কুষ্টিয়া সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এ জেলায় মোট ১০৯ জন রোগীর মধ্যে ১৭৬ জন পুরাতন এবং আজ যুক্ত হয়েছে আরো ২৫ জন নতুন রোগী। একইভাবে যশোর জেলায় নতুন ৩ জন পাওয়া গেছে। এ জেলায় মোট রোগী ৭৬ জন।

এছাড়া বুধবার বাগেরহাটে নতুন ১৭ জনসহ মোট ২১ জন, চুয়াডাঙ্গায় নতুন ২ জনসহ মোট ৮ জন, ঝিনাইদহে নতুন ৪জন সহ ৬ জন, খুলনা জেলায় পুরাতন ৪ জন, খুলনা সিটি করপোরেশন এলাকায় নতুন ৬ জনসহ ৬৮ জন, মাগুরায় নতুন ১০ জনসহ ৪৫ জন, মেহেরপুরে নতুন ২ জনসহ ১২ জন, নড়াইলে পুরাতন ২১ জন এবং সাতক্ষীরায় নতুন ৫ জনসহ মোট ১৩ জন আক্রান্ত হয়েছেন। 

খুলনা জেলায় ৪ জন এবং নড়াইল জেলায় ২১ জনের সবাই পুরাতন রোগী। এই দুই জেলায় আজ বুধবার নতুন কোনো রোগী পাওয়া যায়নি। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মুজিবর রহমান বলেন, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে। গতাকাল মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত পাওয়া হিসাব বিকাল সাড়ে ৫টার পর ঢাকায় পাঠানো হয়। 

আক্রান্তের দিক দিয়ে কুষ্টিয়া, যশোর ও খুলনা সিটি করপোরেশন এগিয়ে আছে বলে তিনি জানান। 

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝