ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় ভোজ্য তেল মজুদের অভিযোগে অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পিএম
X

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে ভোজ্য তেল মজুদ রেখে কৃত্রিম বাজারদর সৃষ্টির অভিযোগে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের সমন্বয়ে বিশেষ এই অভিযান চালানো হয়।

অভিযানে উক্ত বড়বাজারের মেসার্স হাজী ট্রেডার্সে ৪২১ ব্যারেল এবং মেসার্স সাধু স্টোরে ২০৪ ব্যারেল ভোজ্য তেল মজুদ দেখতে পাওয়া যায়। এসময় ভ্রাম্যমান আদালত মেসার্স হাজী স্টোরকে ২০ হাজার টাকা এবং মেসার্স সাধু স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে মজুদকৃত বিপুল পরিমাণ ভোজ্য তেল দ্রুত বাজারজাত করার নির্দেশনা দেন।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, সাতক্ষীরা শহরের এই দুটি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ ভোজ্য তেল গুদামে জমা রেখে কৃত্রিম বাজারদর সৃষ্টি করেছিল। ফলে ভোজ্য তেলের দাম বেড়ে যায়। এই চক্রের সাথে আরও যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা এস. এম. আব্দুল্লাহ জানান, সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারে গত এক সপ্তাহে লিটার প্রতি পাইকারি থেকে খুচরা পর্যন্ত ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দুইশত টাকা লিটার প্রতি বোতলজাত সোয়াবিন তেলের দাম খুচরা পর্যায়ে ২০৫ টাকাও কোথাও কোথাও বিক্রি হচ্ছে। বাজারদর স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমজেডআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝