ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ পিএম
X

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর।

আহত শিক্ষক হান্নান বেপারী (৫০) উপজেলার রাজদিয়া আ: জাব্বার বালিকা উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে সিরাজদিখানের নিমতলা বটতলা এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে তার পথরোধ করা হয়। এ সময় অভিযুক্ত শামীমের নেতৃত্বে কয়েকজন তাকে বহনকারী অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে।

ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তাকে জোরপূর্বক অন্য স্থানে নিয়ে গিয়ে পুনরায় মারধর করা হয়। হামলার সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া হামলাকারীরা তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী হান্নান বেপারী সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় কয়েকজনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে শামীম নামে এক যুবলীগ নেতার নাম উল্লেখ রয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এনইউ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝