ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলার চেষ্টা: সমন্বয়ক পরিচয়দানকারীসহ গ্রেফতার ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ পিএম
X

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে থানা পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক মামলায় আরও পাঁচজনকে আটক করে মোট আটজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার পূর্ব রাজদিয়া এলাকায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালায় সিরাজদিখান থানা পুলিশ। এ সময় ইয়ামিন শেখ (২৭) নামের এক ব্যক্তি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের কাজে বাধা প্রদান এবং জনসমাগম ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ ঘটনায় ইয়ামিন শেখ, হোসেন শেখ (২৭) ও সোহেল বেপারী (২১)-কে আটক করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আসামি ধরতে গেলে কিছু ব্যক্তি পুলিশের ওপর চড়াও হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তিনজনকে আটক করা হয়।

অন্যদিকে, পৃথক অভিযানে ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া এলাকা থেকে সোহেল বেপারীকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া নিমতলা এলাকার তালুকদার ফিলিং স্টেশনে সংঘটিত চুরির ঘটনায় জড়িত জাহিদ হাসান (৩৮) ও তুষার (২৮)-কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, বিভিন্ন ওয়ারেন্টভুক্ত মামলায় আরও তিনজনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে সোমবার সিরাজদিখান থানা থেকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হান্নান বলেন, রাতে আসামি ধরতে গেলে মোব সৃষ্টির চেষ্টায় ইয়ামিন নামে এক ব্যক্তিসহ তিনজনকে আটক করা হয়। এছাড়া ওয়ারেন্ট ও অন্যান্য মামলায় আরও পাঁচজনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এনইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝