ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:৫২ এএম আপডেট: ০৬.০৪.২০২৬ ১০:০৯ পিএম
X

ইসরায়েলের একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস হাইফা শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল

রোববার বিকেলে উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার আবাসিক এলাকায় একটি ৫ তলা ভবনে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এত ১১ জন আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন আরও চার জন।

ক্ষেপণাস্ত্রের আঘাতের অল্প সময়ের মধ্যে আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে ইসরায়েলের সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়েছে।

এছাড়া, নিখোঁজ চার জনকে উদ্ধারে রোববার রাতভর অভিযান চালিয়ে ধ্বংস্তূপের ভেতর থেকে দু'জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা। বাকি দু'জনকে উদ্ধারে এখনও তৎপরতা জারি আছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুসারে, রোববার ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির ওয়্যারহেডের ওজন ছিল ৪৫০ কেজি।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝