ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের কৃষক রফিকুল সরকার দুপুরে গ্রামের মাঠে নিজ ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যায়। সে সময় সেচ পাম্পের ছিড়ে যাওয়া মোটরের তারে বিদ্যুতায়িত হয়। টের পেয়ে তার পাশের জমিতে থাকা চাচাতো ভাগ্নে নুর আলম বাবু উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে দুইজনই ঘটনাস্থলে যায়। মাঠে থাকা অন্য কৃষকরা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে। মৃত রফিকুল সরকার ওই গ্রামের মৃত জমসেদ সরকার ও বাবু মৃত আবু সামা’র ছেলে। দুইজনই পেশায় কৃষক।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসএমআরইউ/এসআর