ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কক্সবাজারে নকল বিদেশি মদ তৈরির কারখানায় অভিযান, আটক ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:২৭ পিএম
X

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে ৫৫ লিটার নকল বিদেশী মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ মোহন সেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) ভোরে কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় মোহন সেনের বাসায় এ অভিযান চালানো হয়।

অভিযানে তার ভাড়া বাসা থেকে ১১০ বোতল (মোট ৫৫ লিটার) নকল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৭৬টি খালি বোতল, ৭২৫টি কর্ক, ৭৮০টি স্টিকার, ৫৫০টি কর্ক সিকিউরিটি সিল পেপার, ৮ ফর্দ বারকোড স্টিকার জব্দ করা হয়।

এছাড়াও মদ তৈরির সরঞ্জামের মধ্যে ক্যাপ সিলিং মেশিন, সিলার মেশিন ও হিট গান এবং সাড়ে ১৬লিটার বিভিন্ন ধরনের কেমিক্যাল (ডায়ালাইট-বি সলিউশন, অরেঞ্জ, লেমন, চকলেট ও কফি ফ্লেভার) এবং নগদ ২৮ হাজার টাকাও জব্দ করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, আটক মোহন সেনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচএসইউ/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝