ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শীর্ষ সন্ত্রাসী ‘গজাল ইমন’ অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:০৬ পিএম
X
Advertisement

শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে ‘গজাল ইমন’কে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রায়েরমহল এলাকায় অভিযান পরিচালনা করে ইমনকে গ্রেপ্তার করা হয়। সে দৌলতপুর থানার মহেশ্বরপাশা বুচিতলা এলাকার আলমগীর হোসেনের ছেলে।

গ্রেপ্তারের পর তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪টার দিকে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের গুলি এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে ইমন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ মোট ৭টি মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement