ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১:১০ পিএম আপডেট: ০৫.০৪.২০২৬ ৩:৪৮ পিএম
X

খুলনায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগের দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন।

জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনি বলেন, 'শনিবার খুলনা সদর এলাকার অন্তর্গত বিভিন্ন এলপি গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।'

তার সাথে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব। 

অভিযান পরিচালনাকালে নগরের কমার্স কলেজ মোড়ের মেসার্স আছাদ স্টোর নামক একটি প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস বিক্রয় করতে দেখা যায় এবং জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের মালিক তার অপরাধ স্বীকার করেন। তাকে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ এর ৪০ নং ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং মেসার্স আনাম এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানকে একই আইনের ৩৮ ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান দীপেন সাধক রনি। 

এসএম/এমএ


আরও সংবাদ   বিষয়:  খুলনা  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝