ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: মৎস্য প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:৪১ এএম
X

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, 'মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। জাটকা রক্ষা করা গেলে দেশে ইলিশের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যার প্রকৃত সুফল জেলেরাই ভোগ করবেন।'

শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধকালীন জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে জেলেদের সংকটকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে এই মুহূর্তের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে মন্ত্রণালয়।’

জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের সবার খোঁজখবর রাখেন। আপনারা পর্যায়ক্রমে সবাই ‘ফ্যামিলি কার্ড’ পাবেন, কেউ এ সুবিধা থেকে বঞ্চিত হবেন না। জেলেদের তালিকাভুক্তির কাজ চলছে; যারা এখনো বাদ পড়েছেন, তাদের দ্রুত এই তালিকার আওতায় আনা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমরা ৪০ হাজার পরিবারকে সরকারি সহায়তার আওতায় এনেছি। অতীতে এই সহায়তায় শুধু চাল দেওয়া হলেও, বর্তমান প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রীর পরিধি বাড়ানো হয়েছে।’

তিনি সহায়তার বিবরণ দিয়ে বলেন, ‘দুই মাসের জন্য প্রতিটি পরিবারকে ১২ কেজি আটা, ১০ লিটার তেল, ৮ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ ও ১৬ কেজি আলু দেওয়া হয়েছে। এর পাশাপাশি ইতোমধ্যে ৮০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে এবং আরও ৮০ কেজি চাল পর্যায়ক্রমে দেওয়া হবে।’

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘জেলেদের আগের তালিকায় অনেক ত্রুটি ছিল, যা আমরা নতুন করে প্রণয়ন করেছি। অতীতে চাল বিতরণে দুর্নীতির অভিযোগ থাকলেও এবার আমরা সার্বক্ষণিক তদারকি করছি। দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া আমাদের সরকারের দৃঢ় অঙ্গীকার।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, পুলিশ সুপার মো. আবু তারেক এবং জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবুসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝