ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমের গুটি দৃশ্যমান, বাম্পার ফলনের আশা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ পিএম
X
Advertisement

দিনাজপুর জেলায় আমবাগানে সবুজ পাতার ফাঁকে আমের গুটি দৃশ্যমান হতে শুরু করেছে। জেলার বিভিন্ন এলাকায় আমের মুকুল ও গুটির সৌরভে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ। ভালো ফলনের আশায় চাষিরা এখন বাগান পরিচর্যা, স্প্রে এবং প্রয়োজনীয় ভিটামিন প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশ কৃষি অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১০ হাজার ৮৭৫ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর হর্টিকালচার বিভাগের কর্মকর্তারা জানান, কাটিমন, ব্যানানা ম্যাংগো, বারি-১, বারি-২, বারি-৩ ও বারি-৪সহ নতুন জাতের আমের চাষ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দেশি জাতের ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, মিশ্রিভোগ ও হাড়িভাঙ্গা আমেরও ভালো মুকুল এসেছে।

হাকিমপুর উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৩২৭ হেক্টর জমিতে ২৪৮টি আমবাগান রয়েছে এবং অধিকাংশ গাছেই মুকুল এসেছে।

কৃষি বিভাগ জানিয়েছে, গত বছর দিনাজপুরে প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়েছিল এবং জেলার আম দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়েছে। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

জিএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement