ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ পিএম
X

হবিগঞ্জে পৃথক দুই অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস, ফুচকা ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৫৫ ব্যাটালিয়নের একটি দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। ভোর ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে পাথরের নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ট্রাকসহ পণ্য জব্দ করা হয়।

এদিকে, একই দিনে দুপুরে মাধবপুরের সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কে আরেকটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে লুকানো ভারতীয় ফুচকা ও জিরা উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে সংস্থাটি জানায়, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

এমআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝