ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সৃজনশীল শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: নওগাঁর জেলা প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৩:৪০ পিএম
X

সৃজনশীল শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।

জেলা প্রশাসক বলেন, 'শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর জ্ঞান নয় বরং সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে, তবেই একটি উন্নত ও টেকসই সমাজ বিনির্মাণ সম্ভব।'

তিনি বলেন, 'বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বহুমাত্রিক দক্ষতা অর্জন করতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তারা আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।'

তিনি আরও বলেন, 'প্রশিকা বিদ্যানিকেতন যেভাবে আধুনিক, মানসম্মত ও ভিন্নধর্মী শিক্ষাপদ্ধতি চালু করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এখানে পাঠদানের পাশাপাশি চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষণ।'

সাইফুল ইসলাম বলেন, 'সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলো যদি এভাবে এগিয়ে আসে, তাহলে দেশের শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আরও ত্বরান্বিত হবে। প্রশিকার এ উদ্যোগ সারাদেশে বিস্তৃত হলে তা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

দিনব্যাপী এ আয়োজন বিদ্যানিকেতন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রশিকা বিদ্যানিকেতনের সভাপতি মো. জমিস উদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক কাজী কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম জাকির হোসেন, এনডিসি শাহ মো রাশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক জি আজম, রিজুওয়ানুস শামীম রাজীব ও কেন্দ্রীয় ব্যবস্থাপক মিজানুর রহমানসহ অনেকে।

স্বাগত বক্তব্য দেন প্রশিকা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান কাজী শিলা সুলতানা। 

এছাড়াও প্রশিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও সৃজনশীল কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা জানান, প্রশিকা পাইলট কর্মসূচি হিসেবে দেশের মধ্যে প্রথম নওগাঁতেই বিদ্যানিকেতন চালু করেছে। ইতোমধ্যে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতে দেশজুড়ে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

কেএইচ/এমএ


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ     
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝