ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে দুর্বৃত্তের হামলায় ইউপি সদস্য আহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:৪৫ পিএম আপডেট: ০৩.০৪.২০২৬ ৩:২৮ পিএম
X

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে ইউপি সদস্য মো. মামুনের (৪২) ওপর হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার পর এ ঘটনা ঘটে। 

আহত মো. মামুন (৪২) চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও বারঘোনা এলাকার বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় গুরুতর আহত হলে তাকে প্রথমে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, 'ইউপি সদস্য মামুন ঘটনার সময় রাত সাড়ে ৮টার দিকে ইউপি কার্যালয়ের সামনে স্থানীয় ঠিকাদার নুরুল্লাহ ভূঁইয়ার জানাজা শেষ করে নিজ বাসার সামনে যাচ্ছিলেন। সেখানে পৌঁছালে অজ্ঞাত কয়েক সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মক ভাবে আহত হন।'

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, 'হামলায় ইউপি সদস্য মামুনের মাথায় এবং হাতে মারাত্মক ভাবে জখম হয়েছে। তবে কী কারণে এবং কারা হামলা করেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তদন্ত চলমান রয়েছে।'

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝