ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:০০ পিএম
X

খুলনা জেলার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ২৪৬৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

র‍্যাবের প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন ইলাইপুর এলাকার সাউদার্ন ফুডস লিমিটেডের সামনে রূপসা-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ২৪৬৫ পিস ইয়াবাসহ সোনিয়া (২৬) ও মোঃ বাদল মোল্লা (৪৫) নামের দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি রূপসা উপজেলার মাছুয়াডাঙ্গা ও মিল্কি দেয়ারা এলাকায়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধারকৃত আলামতসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝