ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় ৮০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা ১০ হাজার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৫৫ পিএম
X

সাতক্ষীরার আশাশুনির শীউলা নাকতাড়া কালিবাড়ি বাজারের মারুফা খাতুনের দোকানে অবৈধভাবে মজুদ রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদে এই অভিযান পরিচালিত হয়। মারুফা খাতুন বকচরা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। 

আভিযানিক দলটি দোকানের পেছনে কৌশলে রাখা ৪টি ড্রামে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করে। জমাকৃত পেট্রোল বেশিদামে বিক্রি করার অভিযোগ ছিল।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও তাওহিদুল হাসান এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ। 

অভিযানের খবর পেয়ে দোকানিরা এলাকা ত্যাগ করেন। এ সময় জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মধ্যে প্রতি ৫ লিটার ৬০০ টাকা দরে বিক্রি করে পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন। এছাড়া পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী দোকানীকে আরো ১০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

এমজেডআর/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝