ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১২:২৩ পিএম
X

লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর চারজন সেনা নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। সোমবার দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।

নিহত সেনাদের মধ্যে তিনজনের নাম, পরিচয় ও পদবি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তারা হলেন ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাসকিম এনটিস (২১)। বাকি একজনের পরিচয় ও পদবি পরে জানানো হবে বলে আইডিএফ এক বিবৃতিতে উল্লেখ করেছে।

নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল রিকনাইসান্স ইউনিটের সদস্য। আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার দক্ষিণ লেবাননের পশ্চিমাংশে সামরিক অভিযান চালানোর সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারা হিজবুল্লাহর বন্দুকধারীদের হামলার শিকার হন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, খুব কাছাকাছি দূরত্বে বন্দুকযুদ্ধ হয়েছিল এবং হিজবুল্লাহর বেশ কয়েকজন যোদ্ধাও নিহত ও আহত হয়েছেন। তবে তাদের সঠিক সংখ্যা আইডিএফের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ অভিযানের দ্বিতীয় দিন ২ মার্চ ইরানের পাশাপাশি লেবাননেও হামলা শুরু করে ইসরায়েল।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন ১ হাজার ২৪৭ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৬৯০ জন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝