ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চরফ্যাশনে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, সুপারের বিরুদ্ধে তদন্তের দাবি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৫৯ পিএম
X

ভোলার চরফ্যাশনের দক্ষিণ মাদ্রাজ এ রব হামিদিয়া বালিকা দাখিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার মাওলানা আমিনুল ইসলামের বিরুদ্ধে।
‎ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
‎জানা গেছে, গত রবিবার (২৯ মার্চ) দুপুরে এওয়াজপুর ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের পক্ষে মো. সোহাগ হাওলাদার চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে সুপার মাওলানা আমিনুল ইসলাম একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তবে বিজ্ঞপ্তিটি জনসাধারণের দৃষ্টির আড়ালে রাখা হয় এবং যথাযথভাবে প্রচার করা হয়নি। ফলে এলাকার সাধারণ মানুষ, যোগ্য প্রার্থীরা এমনকি মাদ্রাসা পরিচালনা কমিটির একাংশও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। এবং গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে। পরে নিয়োগ কার্যক্রম চলাকালে বিষয়টি এলাকাবাসীর নজরে চলে আসার পর সুপার তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি পুনরায় স্বচ্ছভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দেন বলেও অভিযোগ রয়েছে।
‎এ ঘটনায় এর আগে ক্ষুব্ধ এলাকাবাসী গত ২৬ মার্চ সকালে মাদ্রাসা প্রাঙ্গণে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সুষ্ঠু তদন্ত, অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।
‎সোমবার সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা সোহাগ ও সাদ্দাম হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম বিভিন্ন নিয়োগে অনিয়ম করে আসছেন। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
‎অভিযোগের বিষয়ে জানতে মাদ্রাসার সুপার মাওলানা আমিনুল ইসলামকে মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে।
‎এদিকে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।
‎চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মাদ্রাসা সুপারকে পুনরায় উন্মুক্তভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

এসএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝