ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পে হাতাহাতি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:১২ পিএম
X

খুলনা নগরের দৌলতপুরস্থ খুলনা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রাহকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ওই পাম্পে তেল দেওয়া নিয়ে দু’জন গ্রাহকের মধ্যে হাতাহাতি হয়।

ঘটনার সময় নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের ওপরও হামলার চেষ্টা দেখা যায়। শহরের বিভিন্ন পাম্পে এমন উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

মহানগর ঘেষা উপজেলা থেকে মোটরসাইকেল চালকরা তেলের জন্য লাইন দেওয়ায় জটলা ও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রাহকের মধ্যে উত্তেজনা থেকে হাতাহাতি হয়েছে। পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর হলেও পরে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝