ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রূপগঞ্জে বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:০৬ পিএম
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা–মদনপুর বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার ঢাকা–মদনপুর বাইপাস সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাইপাস সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সকাল পৌনে ৮টার দিকে ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

খবর পেয়ে পিবিআই নারায়ণগঞ্জের সদস্যরা ঘটনাস্থলে এসে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে কাজ শুরু করে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা যুবককে হত্যা করে রাতের কোনো এক সময় মরদেহটি সড়কের পাশে ফেলে যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝