ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পূর্বধলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:৪৬ এএম আপডেট: ৩০.০৩.২০২৬ ২:৪৭ পিএম
X

নেত্রকোণার পূর্বধলায় জমি ক্রয়ের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে জিম্মি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ইউপি সদস্য মো. তাইজুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত তাইজুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের বাসিন্দা কাকন চন্দ্র ভদ্র সম্প্রতি তার একটি জমি বিক্রির ঘোষণা দেন। এই সুযোগ কাজে লাগিয়ে গত ০৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে প্রতিবেশী লিটন মিয়া তাকে ঘুম থেকে ডেকে তোলেন। লিটন মিয়া কাকন চন্দ্রকে বলেন সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম জমিটি কিনতে আগ্রহী এবং দরদামের জন্য তাকে এখনই তাইজুলের বাড়িতে যেতে হবে।

ভুক্তভোগী কাকন চন্দ্র ভদ্র সরল বিশ্বাসে মধ্যরাতেই তাইজুলের বাড়িতে পৌঁছালে পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যায়। সেখানে তাকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে জীবন বাঁচাতে নিরুপায় হয়ে কাকন চন্দ্র তার স্ত্রীর মাধ্যমে সেই রাতেই অভিযুক্তদের দাবিকৃত টাকা বুঝিয়ে দিতে বাধ্য হন।

পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাইজুলকে গ্রেপ্তার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, 'মামলার এজাহারভুক্ত আসামি তাইজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।'

এআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝