ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৩২ পিএম আপডেট: ২৯.০৩.২০২৬ ১১:৫০ এএম
X

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তার প্রথম দলীয় কার্যালয় সফর।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

অতিরিক্ত প্রেস সচিব জানান, ‘প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করছেন। সেখানে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলছেন।’

এদিকে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর আগমনের খবর পেয়ে দুপুর থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে পুরো এলাকা মুখর করে রাখেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের প্রবেশ পথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাকে স্বাগত জানান। তারেক রহমানের গাড়ি বহর নয়াপল্টন কার্যালয়ের সামনে পৌছুলে সেখানে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানায়। 

প্রধানমন্ত্রীর তারেক রহমান নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের আসার আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা একটি বাসে করে কার্যালয়ে প্রবেশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ে ভেতরে চেয়ারপারসনের রুমে বসেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। 

নয়াপল্টন কার্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দিন অফিস করলেন তারেক রহমান। 

প্রায় দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর পর সর্বশেষ ২৯ ডিসেম্বর  তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝