ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনা আইনজীবী সমিতির নির্বাচন রোববার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:২৭ পিএম
X

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল (২৯ মার্চ) রোববার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১৪ টি পদে চারটি প্যানেলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১ হাজার ২০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কয়েক দফা পেছানোর পর অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় একটা আলাদা ইমেজ সৃষ্টি হয়েছে।

নির্বাচন পরিচালনা করার জন্য শেখ আব্দুল আজিজকে চেয়ারম্যান, এস এম মনজুর কাদের জানান, আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দিতা করছেন। এসব প্যানেলগুলো হচ্ছে- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী এবং সম্মিলিত পরিষদ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা হচ্ছেন সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সহ-সভাপতি মোঃ মহসিন চৌধুরী ও মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মশিয়ুর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা, সদস্যবৃন্দ মোঃ আশিকুজ্জামান, নারায়ন কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাশ, শেখ সোহান ইসলাম, মোঃ শাহাজাহান ঠাকুর, শকিরা ফেরদৌস রিমি। 

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা হচ্ছেন সভাপতি মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি মোসাঃ খুরশিদা সুলতানা, মুহঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শেখ জাকিরুল ইসলাম জাকির, যুগ্ম-সম্পাদক মোঃ মনিরুল ইসলাম পান্না, লাইব্রেরি সম্পাদক আবু ইউসুফ মোল্যা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলীনুর রহমান সরদার, সদস্যবৃন্দ- মোঃ নাজমুল হক আকুঞ্জী, প্রভাত কুমার সরকার, মোঃ মুজাহিদুল ইসলাম, শেখ মোঃ হুসাইন কবির, রুবেল মিনা (আব্দুর রহমান), মোঃ লুৎফর রহামান, মোঃ শহীদুল ইসলাম। 

সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী
সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী মনোনীত প্যানেলে প্রার্থীরা হলেন সভাপতি বেগম আক্তার জাহান রুকু, সহ-সভাপতি এ এ এম মমিনুজ্জামান ও সাবিত্রী চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিহিত কামিত ঘোষ, যুগ্ম-সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য শর্মিষ্ঠা রানী কুন্ডু।

সম্মিলিত পরিষদ
সম্মিলিত পরিষদ মনোনীত সভাপতি মোঃ বাচ্চু মিয়া, সহ-সভাপতি ইলিয়াস খান ও সমর চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ সফিউল আলম সুজন, যুগ্ম-সম্পাদক সরদার আবুল হাসেম, লাইব্রেরি সম্পাদক খাদিজা আক্তার টুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রজেশ রায়, সদস্যবৃন্দ আয়শা খাতুন, মোঃ আব্দুল হানিফ, শেখ ইকবাল মোর্শেদ, কিশোর কুমার বৈরাগী, সুশীল কুমার গোলদার, সুরঞ্জন মন্ডল, মোঃ শাহাবুদ্দিন হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে এসেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং আওযামীলীগ সমর্থিত সম্মিলিত পরিষদ। তবে এই মুহুর্তে রাজনৈতিক কর্মকান্ডে নিষিদ্ধ আওয়ামীলীগ সরাসরি নির্বাচনে না গেলেও তারা এই প্যানেলটিকেই সমর্থন করেছেন বলে জানা গেছে। এছাড়া জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলও জয়লাভ করতে শেষ মুহুর্তে কর্মতৎপরতা বাড়িয়েছে। বিএনপির অপর বিদ্রোহী প্যানেল সততায় অঙ্গীকারবদ্ধ প্যানেলটিও জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

নির্বাচন পরিচালনা করার জন্য শেখ আব্দুল আজিজকে চেয়ারম্যান, এস এম মনজুর কাদের ও এস এম মুজিবর রহমানকে সদস্য হিসেবে নির্বাচন পরিচালনা করবেন। 

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝