ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৩৪ পিএম
X

নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তুম আলী মন্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আব্দুল আজিজ রাজশাহীর তানোরে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে রাজ্জাক মোড়ে এসে তিনি একজনের সঙ্গে দেখা করার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় মোটরসাইকেলটি বাসের চাকার সঙ্গে আটকে গেলে চালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলসহ বাসটি চালিয়ে নিয়ে যান। দুর্ঘটনায় আব্দুল আজিজ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝