ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রূপগঞ্জে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ৯টি ঘোড়া উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:৫২ পিএম
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হাড়ারবাড়ী এলাকার একটি প্লট থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়। প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংস গরুর মাংস বলে পূর্বাচল উপশহরের বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রির অভিযোগ উঠেছে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বাচল ১০ নম্বর সেক্টরের হাড়ারবাড়ী এলাকার একটি প্লটে ২০টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। পরবর্তীতে তারা ৯টি ঘোড়া জবাই করে ফেলে। শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো রেখে পালিয়ে যায়। এ সময় ১১টি জীবিত ঘোড়া এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।

আরও জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে পূর্বাচল উপশহরের নির্জন স্থানে রাতের আঁধারে ঘোড়া এনে জবাই করে গরুর মাংস বলে কম দামে উপজেলার বিভিন্ন মাংসের দোকানে বিক্রি করে আসছে। এসব মাংস গরুর মাংস হিসেবে মানুষ ক্রয় করে খাচ্ছে এবং প্রতারিত হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পূর্বাচলের হাড়ারবাড়ী এলাকা থেকে ৯টি জবাই করা ঘোড়া ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝