ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে হেরে গেল ব্রাজিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম আপডেট: ২৭.০৩.২০২৬ ১১:০৬ এএম
X
Advertisement

দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে মুখোমুখি হয়েছিল দুই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। সেই ম্যাচে ১০ জন নিয়েও ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে ফ্রান্স।

প্রীতি ম্যাচ হলেও বেশ উত্তেজনা দেখা যায় ম্যাচটিকে ঘিরে ভক্ত ও সমর্থকদের মাঝে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ফক্সবরোতে অনুষ্ঠিত সেই ম্যাচে ৪০ মিনিটেরও বেশি সময় ধরে ১০ জন নিয়ে খেলে ফ্রান্স।

উসমান দেম্বেলের বাড়ানো বলে ৩২ মিনিটে আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান কিলিয়ান এমবাপে। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি খেলোয়াড় দায়োত উপামেকানো।

১০ জনের ফ্রান্সের বিপক্ষে ১১ জনের ব্রাজিল এরপরও সুবিধা করতে পারেনি। উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও তাতে কোনো সমস্যাই হয়নি ফ্রান্সের। এর মিনিট দশেক পর মিনিট একিতিকের গোলের ব্যবধানটা দ্বিগুণ করে ফ্রান্স। ব্রাজিল একটি গোল শোধ করে ৭৮ মিনিটে ব্রেমের গোলে। কিন্তু সমতা ফেরাতে না পারায় শেষ পর্যন্ত হার নিয়েই ছাড়তে হওয় মাঠ।

চোট নিয়ে বিপাকে থাকা এমবাপে এই ম্যাচে ছিলেন দুর্দান্ত। দারুণ খেলেছেন পুরো ম্যাচেই। ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়ে একটি গোল করে রেখেছেন ভূমিকাও।

আগামী ০১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement