ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ খুলনা সিটি প্রশাসকের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:১৮ পিএম
X

খুলনা মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং শহরের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নগরের বিভিন্ন খাল পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বুধবার সরেজমিনে মিস্ত্রীপাড়া খাল, সূড়ী খাল, হরিণটানা খাল ও নারকেল বাড়িয়া খাল পরিদর্শন করে খালগুলোর বর্তমান অবস্থা, অবৈধ দখল, ময়লা-আবর্জনার কারণে পানি প্রবাহে সৃষ্ট প্রতিবন্ধকতা এবং চলমান খাল সংস্কার কার্যক্রমের অগ্রগতি খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের সময় প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এড়াতে খালগুলো দ্রুত পরিষ্কার ও পুনঃখননের কাজ জোরদার করতে হবে। কোথাও যেন পানি প্রবাহে বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

তিনি আরও বলেন, “খুলনা একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় নগরী। টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে খালগুলো সচল রাখা অত্যন্ত জরুরি। পরিকল্পিতভাবে খাল সংস্কার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে আমরা নগরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করতে চাই।”

এ সময় খালের তীরবর্তী অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং খালপাড়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন প্রশাসক।

পরিদর্শনে খুলনা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নগরের খালগুলোকে দখল ও দূষণমুক্ত রেখে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝