ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুগঞ্জে বিদেশি মদসহ আটক ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকে মাদক বহনের সময় ৬৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) ভোর প্রায় ৬টায় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে একটি হলুদ ও নীল রঙের ট্রাক আটক করে। পরে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ছোট-বড় সাইজের মোট ৬৫ বোতল মদ উদ্ধার করা হয়।

এ সময় মাদক বহনের অভিযোগে ট্রাক থেকে দুজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা মদ বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন— সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মো. সাকিল (২৫), পিতা মৃত হেলু মিয়া এবং জাহিদুল ইসলাম খোকন (২৪), পিতা সাইফুল ইসলাম আন্না।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝